পাংশায় হেনস্তা কর‌তে মিথ‌্যা চাঁদাবা‌জির অ‌ভি‌যোগ, মুল বিরোধ জ‌মি-জমা সংক্রান্ত - Rajbari
রু‌বেলুর রহমান
১১ অক্টোবর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় হেনস্তা কর‌তে মিথ‌্যা চাঁদাবা‌জির অ‌ভি‌যোগ, মুল বিরোধ জ‌মি-জমা সংক্রান্ত

রাজবাড়ী পাংশার যশাই ইউনিয়‌নের ৫ নং ওয়া‌র্ডের বিএন‌পি নেতাকর্মী‌দের নামে মিথ‌্যা চাঁদাবা‌জি ও মামলার প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে ইউনিয়ন বিএন‌পি।

রবিবার (১১ অ‌ক্টোবর) সন্ধ্যায় যশাই ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সাংবাদ সম্মেলন অনু‌ষ্ঠিত হয়। এ সময় বক্তব‌্য রা‌খেন, যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রামানিক ও সাবেক সভাপতি মাহমুদুল হক বকুল মিয়া ।

সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রামানিক ব‌লেন, এই আহম্মদ আলী এক সময় আওয়ামী লীগ কর‌তো, ৫ আগ‌ষ্টের পর থে‌কে জামায়াত ক‌রে। এখন দ‌লের প্রভাব ঘা‌টি‌য়ে নি‌জের পুকু‌রে নি‌জেই বিষ দি‌য়ে মাছ নিধন ক‌রে বিএন‌পি নেতাকর্মীর উপ‌রে দোষ চাপা‌চ্ছে। আর এই অ‌ভি‌যো‌গ যে নেতার করা হ‌চ্ছে ৫ নং ওয়া‌র্ডের সভাপ‌তি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল, এরা অত‌্যান্ত ভাল মানুষ। এলাকার কেউ তা‌দের খারাপ বল‌তে পার‌বে না। এবং তা‌দের দ্বারা কোন ভা‌বেই চাঁদাবা‌জি করা সম্ভব না। শুধু এরা না যশাই ইউনিয়‌নের বিএনপির কোন নেতাকর্মী চাঁদাবা‌জি ক‌রে না। তিনি আরও ব‌লেন, ৫ নং ওয়া‌র্ডের সভাপ‌তির এই জ‌মি নি‌য়ে একা‌ধিক বার সা‌লিশ হ‌য়েছে এবং তা‌দের সু‌প্রিম কো‌র্টের রায়ও আছে। কিন্তু‌ জবরদখল ক‌রে ভোগ কর‌ছে আহম্মদ আলী। শুধুমাত্র বিএনিপ‌কে হেনস্তা করার জন‌্য জামায়াত সে‌জে বিএন‌পি নেতাকর্মী‌দের উপর দায় চাপা‌নোর চেষ্টা কর‌ছে। এখা‌নে চাঁদাবা‌জির কোন প্রশ্নই নাই, এখা‌নে জ‌মি-জমা নি‌য়ে মুল বিরোধ। জ‌মির মুল মা‌লিকদের ফাঁসা‌তে নি‌জেই রা‌তের অন্ধকা‌রে বিষ দি‌য়ে মাছ নিধন ক‌রে‌ছে। এবং তার বি‌ষ তার দোকানের। আমি চাই প্রকৃত অপরাধীর বিচার হোক। সেই সা‌থে মিথ‌্যা মামলা থে‌কে নেতাকর্মী‌দের অব‌্যহ‌তি চাই। বিষ নিধ‌নে পুকু‌রের অল্প‌ কিছু মাছ ম‌রে‌ছে, যা বি‌ভিন্ন ভি‌ডিও‌তে দে‌খে‌ছি। এটা নি‌য়েও সে মিথ‌্যাচার করছে। এই ঘটনার স‌ঠিক তদ‌ন্তের জন‌্য স্থানীয় সাংসদ সহ প্রশাস‌নের হস্ত‌ক্ষেপ কামনা কর‌ছি।

সাবেক সভাপতি মাহমুদুল হক বকুল মিয়া বলেন,  আমাদের ইউনিয়নে কোন চাঁদাবাজির ঘটনা ঘটেনি। বিএনপিকে হেয় করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিএনপিকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় যশাই ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক

১

পাংশায় হেনস্তা কর‌তে মিথ‌্যা চাঁদাবা‌জির অ‌ভি‌যোগ, মুল বিরোধ জ‌মি-জমা সংক্রান্ত

২

ধর্ষণে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র, রাজবাড়ীতে আসামির যাবজ্জীবন

৩

রাজবাড়ীর পদ্মা নদী‌তে ফাইনাল বাইচে দুই নৌকার মা‌ঝি-মাল্লা‌দের সংর্ঘষে নৌকা ডু‌বি, আহত ২০ 

৪

রাজবাড়ীতে কলেজ ছাত্র রোহান হত্যা, গ্রেপ্তার ৩

৫

পৌর‌নিক কা‌হিনী ফু‌টি‌য়ে তোলার পাশাপা‌শি রাজবাড়ী‌তে প্রস্তুত হ‌চ্ছে একইস্থা‌নে ৫২ খন্ড প্রতিমা

৬

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ

৭

রাজবাড়ী‌তে দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭টি বাইচ অনু‌ষ্ঠিত

৮

রাজবাড়ীতে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৯

পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার

১০

রাজবাড়ী‌তে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন কর‌লেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

১১

রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

১২

‘সাংস্কৃ‌তিক মন্ত্রণালয় আগের মতো নিথর নিস্তব্ধ মন্ত্রণালয় হবে না’ -সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী খৈয়ম

১৩

‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান’ -স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. নুরুল ইসলাম

১৪

আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

১৫

গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

১৭

ভুল চিকিৎসার শিকার বিথী আক্তার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরেই গেল

১৮

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

পাংশায় বিষ প্রয়োগে মাছ নিধন দায়ে বিএনপি নেতা গ্রেফতার 

২০