পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক - Rajbari
মাসুদ রেজা শিশির
১১ অক্টোবর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক

রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি সচল রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত পাংশা থানাধীন হরিণাডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল আরাফাত হোসেন ওরফে  কালা মানিকের বসতঘরে অভিযান চালায়। এ সময় তাকে আটক করে বসতঘর তল্লাশি করা হয়।

তল্লাশিকালে একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা রয়েছে। এ ছাড়া ৮ রাউন্ড রিভলবারের গুলি এবং ‘Winstar’ ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতুর তৈরি এবং তিনটি পিতলের তৈরি বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলী বাদী হয়ে আটক আরাফাত হোসেন ওরফে মানিকের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(ক)/১৯(এফ) ধারায় পাংশা থানায় মামলা দায়ের করেছেন। আটক আরাফাত হোসেন ওরফে কালা মানিক পাংশা উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক

১

পাংশায় হেনস্তা কর‌তে মিথ‌্যা চাঁদাবা‌জির অ‌ভি‌যোগ, মুল বিরোধ জ‌মি-জমা সংক্রান্ত

২

ধর্ষণে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র, রাজবাড়ীতে আসামির যাবজ্জীবন

৩

রাজবাড়ীর পদ্মা নদী‌তে ফাইনাল বাইচে দুই নৌকার মা‌ঝি-মাল্লা‌দের সংর্ঘষে নৌকা ডু‌বি, আহত ২০ 

৪

রাজবাড়ীতে কলেজ ছাত্র রোহান হত্যা, গ্রেপ্তার ৩

৫

পৌর‌নিক কা‌হিনী ফু‌টি‌য়ে তোলার পাশাপা‌শি রাজবাড়ী‌তে প্রস্তুত হ‌চ্ছে একইস্থা‌নে ৫২ খন্ড প্রতিমা

৬

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ

৭

রাজবাড়ী‌তে দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭টি বাইচ অনু‌ষ্ঠিত

৮

রাজবাড়ীতে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৯

পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার

১০

রাজবাড়ী‌তে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন কর‌লেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

১১

রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

১২

‘সাংস্কৃ‌তিক মন্ত্রণালয় আগের মতো নিথর নিস্তব্ধ মন্ত্রণালয় হবে না’ -সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী খৈয়ম

১৩

‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান’ -স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. নুরুল ইসলাম

১৪

আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

১৫

গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

১৭

ভুল চিকিৎসার শিকার বিথী আক্তার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরেই গেল

১৮

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

পাংশায় বিষ প্রয়োগে মাছ নিধন দায়ে বিএনপি নেতা গ্রেফতার 

২০