রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ জুন ২০২৫, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কামাল হোসেন :

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় মো. আসজাদ হোসেন আরজু (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের মো. আব্দুল কাদের শেখের ছেলে।

সোমবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে চলমান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এ সময় আন্দোলনে অংশ নেওয়া জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ অনেকেই গুলিবিদ্ধ ও আহত হন। ঘটনার পর ২ সেপ্টেম্বর খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মো. জিসান হোসাইন খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় এফআইআর নং-১, তারিখ- ০২ সেপ্টেম্বর ২০২৪, ধারা ১৪৩/৩০৭/৩২৩/৩২৬/৫০৬ দণ্ডবিধি ও ৩/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ অনুযায়ী মামলা রুজু হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “থানার এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকেলে বরাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আসজাদ হোসেন আরজুকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০