মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌ‌নে ১০টার দি‌কে জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর এবং সেক্রেটারি হাসান মাহমুদের নেতৃত্বে শহরের আজাদী ময়দান থেকে সাইকেল র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় বক্তব্য রা‌খেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর এবং রাজবাড়ী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মো. নুরুল ইসলাম, সেক্রেটারি মো. আলিমুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর, জেলা সেক্রেটারি হাসান মাহমুদ, সাবেক জেলা সভাপতি মো. ফেরদৌসুর রহমান প্রমূখ। এ সময় ছাত্রশিবিরের জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাইকেল র‍্যালি শেষে পথসভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা দেশের মানুষের জন্য গৌরবের হলেও এর প্রকৃত চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজয়ের মূল শিক্ষা হলো ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। তরুণরা সমাজকে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। মহান বিজয় দিবস নতুন প্রজন্মকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নেওয়ার প্রেরণা জোগায়।

রাজবাড়ী-১ আস‌নের জামায়া‌ত ইসলামীর প্রার্থী এ‌্যাডঃ নুরুল ইসলাম ব‌লেন, স্বাধীনতা যু‌দ্ধের মাধ‌্যমে এক‌টি মান‌চিত্র ও পতাকা পে‌লেও আজও আমা‌দের আশা আকাঙ্খা ও অ‌ধিকার পুরন হয় নাই। যারা ক্ষমতায় ছিল।তারা গণতা‌ন্ত্রিক ও দূর্নী‌তি মুক্ত দেশ গড়তে পা‌রে নাই।  কিন্তু মানুষ ও রা‌ষ্ট্রের সম্পদ লুট ক‌রে‌ জোর ক‌রে ক্ষমতায়‌ টি‌কে থে‌কে‌ছে। আশা ক‌র‌ছি আগামী নির্বাচ‌নে গণতন্ত্র বিশ্বাসকারী দল হিসা‌বে ন‌্যায় ইনসাফ ও দূর্ণী‌তিমুক্ত দেশ গড়‌তে জনগণ জামায়াত ক্ষমতায় আন‌বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১০

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১১

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১২

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৩

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১৫

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১৬

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১৭

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৮

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৯

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

২০