রাজবাড়ী‌তে গণঅ‌ধিকার প‌রিষদের বিজয় দিবস উদযাপন - Rajbari
রুবেলুর রহমান
১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে গণঅ‌ধিকার প‌রিষদের বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উদযাপন উপল‌ক্ষে রাজবাড়ী‌তে বিজয় র‌্যা‌লি ক‌রে ফু‌লেল শ্রদ্ধাঞ্জ‌লি অপর্ণ ক‌রে‌ছে গণঅ‌ধিকার প‌রিষদ রাজবাড়ী জেলা শাখা।

মঙ্গলবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে জেলা শহ‌রের রেল‌গেট সংলগ্ন মু‌ক্তি‌যোদ্ধা স্মৃ‌তিস্ত‌ম্ভে দল‌টির নেতাকর্মীরা‌ শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন। এ সময় জেলা শাখার আহ্বায়ক শ‌রিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী-১ আস‌নের প্রার্থী জাহাঙ্গীর খান, যুব অ‌ধিকার প‌রিষ‌দের সভাপ‌তি মোঃ কামরুল হাসান, সাধারন সম্পাদক ফজ‌লে রা‌ব্বি, সাংগঠনিক রু‌বেল আপন মৃধা, ছাত্র অ‌ধিকার প‌রিষ‌দের সভাপ‌তি শা‌হিন আলম, সাংগঠ‌নিক সম্পাদক সা‌জেদুল ইসলাম, শ্রমিক অ‌ধিকার প‌রিষ‌দের সভাপিত সো‌হেল ম‌ল্লিক, সদর উপজেলা গণঅ‌ধিকার প‌রিষ‌দের আহ্বায়ক তা‌রেক হাসান, সদস‌্য স‌চিব গা‌জি বাচ্চু সহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে রাজবাড়ী-১ আস‌নের প্রার্থী জাহাঙ্গীর খান ব‌লেন, ৭১ সা‌লের রক্তক্ষয়ী যু‌দ্ধের মাধ‌্যমে সোনার বাংলা‌দেশ ঠিকই পে‌য়েছি, কিন্তু তা রক্ষা কর‌তে পা‌রি নাই। এখনও দে‌শে অ‌নেক ভুয়া মু‌ক্তি‌যোদ্ধাসহ ষড়যন্ত্রকারীরা র‌য়ে‌ছে। আসল মু‌ক্তি‌যোদ্ধা‌দের মূল‌্যায়ন কর‌তে পারছি না।  আমরা ক্ষমতায় আস‌লে মু‌ক্তি‌যোদ্ধা‌দের যথাযথ সন্মান করার পাশাপা‌শি দে‌শের উন্নয়‌নে কাজ কর‌বো। এ জন‌্য জনগ‌ণের সহ‌যো‌গিতা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০