‘মাইলস্টোন ট্রাজেডি’ আইসিউতে মারা গেলো রাজবাড়ীর জারিফ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মাইলস্টোন ট্রাজেডি’ আইসিউতে মারা গেলো রাজবাড়ীর জারিফ

রুবেলুর রহমান  : ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মেনেছে সপ্তম শ্রেণীতে পড়ুয়া রাজবাড়ীর জারিফ ফারহান (১৩)।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ। নিহত জারিফ রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরের মোঃ হাবিবুর রহমানের ছেলে। বাবা ব্যবসায়ী হওয়ার সুবাদে উত্তরার ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে, ৬৩ নম্বর বাসায় মা-বাবা ও বোনের সাথে থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত জারিফ। এক ভাই ও এক বোনের মধ্যে জারিফ ছিল ছোট।

জারিফ এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা রফিক উদ্দিন আহমেদ বলেন, জারিফ এর মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমার ভাইয়ের দুই সন্তানের মধ্যে জারিফ ছিল ছোট এবং সবার আদরের। ওর মৃত্যুর খবর শুনে আমরা সবাই ঢাকায় যাচ্ছি। তিনি আরো বলেন, রাজবাড়ীতে আমাদের গ্রামের বাড়ি হলেও দীর্ঘদিন ধরে ওরা সপরিবারে ঢাকায় বসবাস করে এবং ওখানে ওদের লেখাপড়া সহ বেড়ে ওঠা। জারিফের মা ও বোনের ইচ্ছায় জারিফকে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাদ আছর ১২ নম্বর সেক্টরের মসজিদে জারিফের জানাযা শেষে ওই কবরস্থানে তাকে দাফন করা হবে। ওর জন্য দেশবাসী সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন ওকে বেহেস্ত নসিব করেন। এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জারিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জারিফের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।

উল্লেখ্য, গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল চত্বরের একটি দোতলা ভবনের ওপর গিয়ে বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০