রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৮ দিনে ১৬২ জনের কারাদণ্ড - Rajbari
কামাল হোসেন
২১ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৮ দিনে ১৬২ জনের কারাদণ্ড

Oplus_0

রাজবাড়ীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত ১৮ দিনে ১৬২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় প্রশাসন জব্দ করেছে প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের জাল, যা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নিষেধাজ্ঞার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর ৯টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জনকে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে সদর উপজেলার ১৭ জন ও গোয়ালন্দ উপজেলার ৪ জন রয়েছেন। অভিযানে ৩ লাখ ৮৩ হাজার মিটার জাল, ১৪৩ কেজি মাছ জব্দ এবং নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ শিকার, বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের নেতৃত্বে প্রতিদিন অভিযান চলছে। অভিযানের শুরু থেকে ২১ অক্টোবর বিকেল পর্যন্ত জেলায় মোট ১৪৪টি অভিযান পরিচালিত হয়েছে। এ সময়ে ৪৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬২ জনকে কারাদণ্ড, ১ লাখ ১০ হাজার ২০০ টাকা জরিমানা, ৯৭ হাজার টাকায় নৌকা নিলাম এবং প্রায় ২৩ লাখ ৩৩ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া প্রায় ২৩ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা সফল করতে নিয়মিত অভিযান চলমান রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০