রাজবাড়ী‌তে পেঁয়া‌জের বাজার উর্দ্ধগ‌তি, মন সর্বচ্চো ৪১০০ টাকা - Rajbari
রুবেলুর রহমান
৬ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে পেঁয়া‌জের বাজার উর্দ্ধগ‌তি, মন সর্বচ্চো ৪১০০ টাকা

রাজবাড়ীর পাইকারী ও খুচরা বাজারে বৃদ্ধি প‌ে‌য়ে‌ছে পেঁয়াজের দাম। প্রতিমন পেঁয়াজ ৩ হাজার ৭০০ থে‌কে সর্বচ্চো ৪ হাজার ১০০ টাকায় বিক্রি হ‌চ্ছে। যার প্রভাব পড়তে যাচ্ছে খুচরা বাজারে। বৃহস্প‌তিবার সকালে রাজবাড়ীর পেঁয়াজ বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

এদিন বাজারে কৃষকরা প্রতিমণ ভাল পেঁয়াজ ৩ হাজার ৭০০ থেকে শুরু করে ৪ হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। আর প্রতিমন ছাল পচা বিক্রি হ‌চ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। কৃষকরা বল‌ছেন, মৌসু‌মের শেষ মুহু‌র্তে বে‌ড়ে‌ছে পেঁয়া‌জের দাম। এখন তা‌দের ঘ‌রে তেমন পেঁয়াজ নাই। অপর‌দিকে ব‌্যবসায়ীরা বল‌ছেন, বাজা‌রে আমদা‌নি ক‌মে যা‌ওয়ায় দাম বৃদ্ধি পে‌য়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ী মসলা জাতীয় ফসল পেঁয়াজ আবাদের সমৃদ্ধ এক‌টি জেলা। এ জেলায় সারাদেশের প্রায় ১৬ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় এবং দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থান রাজবাড়ীর। ফ‌লে এ জেলার উৎপা‌দিত পেঁয়াজ সারা‌দে‌শের চা‌হিদার বৃহৎ এক‌টি অংশ পুরন ক‌রে থা‌কে। জেলার ৫ উপজেলায় কম বেশি পেঁয়াজের আবাদ হলেও কালুখালী, বা‌লিয়াকা‌ন্দি ও পাংশায় সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয়। এবছর হা‌লি পেঁয়াজ আবা‌দের মে‌ৗসুম এখনও বাঁকী ক‌য়েকমাস, ত‌বে শুরু হ‌য়ে‌ছে আগামজা‌তের মু‌ড়িকাটা পেঁয়া‌জের আবাদ। এই পেঁয়াজ বাজা‌রে উঠ‌লে বা বাইরের দে‌শের পেঁয়াজ আমদা‌নি হ‌লে কম‌বে পেঁয়া‌জের বাজার।

পেঁয়াজ চাষী শরিফুল ইসলাম বলেন, এখন আমা‌দের ঘরে পেঁয়াজ নাই, দাম বাড়‌ছে। সারাবছর আমরা দাম পাই না। একটু পেঁয়াজের দাম বাড়‌লে সবার মাথ‌া নষ্ট হ‌য়ে যায়। কিন্তু দাম কম থাক‌লে কেউ আমা‌দের খবর নেয় না। এক বিঘা জ‌মি‌তে আবাদ কর‌তে অ‌নেক খরচ হয়। সে হিসা‌বে আড়াই হাজার টাকার উপ‌রে সব সময় দাম থাক‌লে আমা‌দের জন‌্য ভাল হয়।

কৃষক জাহাঙ্গীর আলম ব‌লেন, আজ বাজা‌রে ৩৭০০ থেকে ৪১০০ টাকা মন পেঁয়াজ বি‌ক্রি হ‌য়েছে। এরকম দাম সময় থাকলে আমাদের জন‌্য ভাল হয়। এখন প্রায় কৃষ‌কের পেঁয়াজ শেষ। কিছু কিছু করে এনে বি‌ক্রি ক‌রে বাজার সদাই কর‌ছে।

ব‌্যবসায়ী হা‌ফিজ‌ুর ব‌লেন, বৃ‌ষ্টি এবং কৃষ‌কের ঘ‌রে পেঁয়াজ না থাকায় দাম বে‌ড়ে‌ছে। আজ পা‌ইকারী প্রতিমন কি‌নে‌ছে সর্বচ্চো ৪১০০ টাকায়। বে‌শি দা‌মে কেনায় খুচরা বেশি দা‌মে বি‌ক্রি কর‌তে হ‌চ্ছে।

আরেক ব‌্যবসায়ী র‌ফিকুল ইসলাম ব‌লেন, আজ ক‌য়েকদিন পেঁয়া‌জের বাজার বেশি। বাজা‌রে আমদা‌নি ক‌মে গে‌ছে। আগে যেখা‌নে ক‌য়েকট্রা‌ক পেঁয়াজ আসতো, এখন সেখা‌নে অ‌র্ধেক ট্রাক পেঁয়াজ আসে না। আমদা‌নি অনুযায়ী বাজারে দাম ক‌মে বা‌ড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০