পাংশায় যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় অস্ত্র, গুলি ও ককটেল সহ মোঃ মকলেছুর রহমান ওরফে মকলেছ মন্ডল (৩৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মকলেছুর রহমান সুবর্ণখোলা গ্রামের মৃত ছবেদ আলী মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় পৃথক ৪টি মামলা রয়েছে।
শনিবার রাতে পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পাংশা থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশায় অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তারী ফারুক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলমগীর হোসেন সহ সঙ্গীয় সেনা সদস্য এবং পাংশা মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে সুবর্ণখোলা গ্রামের রতন খার বসত বাড়ির টিনের একচালা বিশিষ্ট রান্না ঘরের পাশে পাটকাঠির পালার ভিতর থেকে দেশীয় তৈরী ১টি একনলা বন্দুক, ২টি কার্তুজ ও ৩টি ককটেল উদ্ধার করাসহ মকলেছ মন্ডলকে আটক করে। সেখানে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছিল।
এ ঘটনায় পাংশা মডেল থানায় মকলেছ মন্ডলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাংশা মডেল থানা পুলিশ নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্ট তামিল ও সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে আসছে। ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বহলাডাঙ্গা থেকে সন্ত্রাসী সজল, সালমান শাহসহ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করায় দক্ষিণাঞ্চলে স্বস্তি ফিরেছে।
স্থানীয় একাধিক ব্যাক্তি বলেন, এ অভিযানে সন্ত্রাসীদের গ্রেপ্তার করায় আমরা খুশি। এ অভিযান অব্যাহত থাকলে সমাজের খারাপ প্রকৃতির মানুষ গুলো এলাকায় থাকতে সাহস পাবে না। আমরা সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারব। এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে সহায়তা করছে বলেও মনে করেন তারা।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন আহম্মেদ বলেন, অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। তিনি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারে গোপনে পুলিশের কাছে তথ্য প্রদানের আহবান জানান। সেই সাথে সকলকে আইন মেনে চলার পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১১

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১২

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৩

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৪

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৫

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৯

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

২০