রাজবাড়ীতে সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ নভেম্বর ২০২৪, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ

ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই-“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগান সামনে রেখে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সামনে শনিবার (০২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন এবং জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক তদন্তের দাবি জানিয়ে এডভোকেট রানা দাস গুপ্তসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। রাজবাড়ী জেলার সংখ্যালঘু ঐক্য মোর্চা ভুক্ত সংগঠনসমূহের সমন্বয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজবাড়ী ও সংখ্যালঘু ঐক্য মোর্চা রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক শ্রী নির্মল চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।

এসময় বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল দত্ত তাপস, সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য শাশ্বতী চক্রবর্তী প্রমুখ। এছাড়া রাজবাড়ী জেলার প্রত্যেক উপজেলা থেকে এই পরিষদের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির জুয়াড়ি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবকের কারাদন্ড

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

১০

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

১১

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

১২

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১৩

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১৪

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৬

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৭

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৮

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

২০