রাজবাড়ী‌তে ১২০ টাকায় ৩১ জন পে‌লো পুলি‌শে চাক‌রি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে ১২০ টাকায় ৩১ জন পে‌লো পুলি‌শে চাক‌রি

মাত্র ১২০ টাকায় সম্পূর্ণ মেধা ও যোগ‌্যতার ভি‌ত্তি‌তে রাজবাড়ীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথ‌মিক ভা‌বে ৩১ জন তরুন-তরুনী‌কে চুরান্ত ভা‌বে নির্বা‌চিত করা হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে ৮ নারী ও ২৩ জন পুরুষ সদস্য রয়েছে। এছাড়া ৫ জন‌কে রাখা হ‌য়ে‌ছে অ‌পেক্ষমান তা‌লিকায়।
রবিবার (২০ নভেম্বর) রাত সোয়া ৯টায় রাজবাড়ী পু‌লিশ লাইনস ড্রিল শে‌ডে প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের তা‌লিকা প্রকাশ এবং ফুল দি‌য়ে তা‌দের অভিনন্দন জানান রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) মোছাঃ শামিমা পার‌ভীন। এ সময় খুশি‌তে আবেগাপ্লুত হ‌য়ে প‌ড়েন নির্বা‌চিত পরীক্ষার্থী ও অ‌ভিভাবকগণ এবং আবেদন ফি ১২০ টাকা ছাড়া আর কোন টাকা না লাগায় পুলিশ সুপা‌রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ছেন নির্বা‌চিতরা।

জানা‌গে‌ছে, রাজবাড়ী‌তে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩৫৪ জন প্রার্থী লি‌খিত পরীক্ষায় অংশ নেয়। এরম‌ধ্যে থে‌কে ১০৭ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। পরবর্তী‌তে মৌ‌খিক পরীক্ষা শে‌ষে প্রাথ‌মিক ভা‌বে ৩১ জনকে চুরান্ত ও ৫ জন‌কে অ‌পেক্ষমান তা‌লিকায় রাখা হ‌য়ে‌ছে।

পরীক্ষায় নির্বা‌চিত হওয়া র‌হিম বিশ্বাস ব‌লেন, আমার বাবা একজন দিন মুজুর । যখন যে কাজ পায় সে কাজ ক‌রে। আমি নানা বা‌ড়ি থেকে বড় হ‌য়েছি। আজ মেধা ও‌ যোগ‌্যতার ভি‌ত্তি‌তে ১২০ টাকায় আমার চাক‌রি হ‌য়ে‌ছে। এই চাক‌রি পে‌য়ে আমার যেমন আনন্দ লাগ‌ছে, তে‌মনি আমি উপকৃত হ‌য়েছি ।

মাছুমা আক্তার বৈশাখী ব‌লেন, আমার বাবা একজন রিক্মা চালক। টিউশ‌নি ক‌রে আমি আমার পড়াশুনা চা‌লি‌য়ে‌ছি এবং খুব কষ্ট করে বড় হ‌য়ে‌ছি।  পুলি‌শের চাক‌রির বিজ্ঞ‌প্তি দে‌খে আমি ১২০টাকা দি‌য়ে আবেদন ক‌রি আজ চাক‌রি পে‌য়ে‌ছি। খুব ভাল লাগ‌ছে।

চা‌য়ের দোকানদার সুমন মিয়া ব‌লেন, চা‌য়ের দোকান ক‌রে ছে‌লেকে অ‌নেক কষ্ট ক‌রে পড়াশুনা ক‌রি‌য়েছি। পুলিশে চাক‌রির পরীক্ষায় সে আজ টি‌কে‌ছে এবং কোন টাকা পয়সা ছারাই আমার ছে‌লের চাক‌রি হইছে। আল্লাহর কা‌ছে লাখ লাখ শুক‌রিয়া, তি‌নি আমার স্বপ্ন পুরন করে‌ছে।

রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) মোছাঃ শামিমা পার‌ভীন ব‌লেন, রাজবাড়ী‌তে পরীক্ষায় যারা অংশ গ্রহন ক‌রে‌ছে তা‌দের ম‌ধ্যে থেকে ৩১ জন‌কে চুরান্ত ভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছে। মাত্র ১২০ টাকায় অনলাইনে আবেদ‌নের মাধ‌্যমে পুলিশ বা‌হিনীর সদস‌্য হওয়ার সু‌যোগ লাভ ক‌রে‌ছে। নির্বা‌চিতদের ম‌ধ্যে বি‌ভিন্ন পেশার মানু‌ষের সন্তান র‌য়ে‌ছে। যারা মেধা ও সম্পূর্ণ যোগ‌্যতা ভি‌ত্তি‌তে এই পর্যন্ত এসে‌ছে। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১০

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১১

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১২

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৩

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১৫

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১৬

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১৭

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৮

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৯

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

২০