পাংশায় শুরু হলো আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ অক্টোবর ২০২৫, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় শুরু হলো আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট

কামাল হোসেন : রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমজমাট পরিবেশে শুরু হয়েছে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট।  শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঐতিহ্যবাহী সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বিকেল ৪টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ফুটবল উন্নয়ন সমিতি ও ঢাকা বিআরটিসি ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় রাজশাহী দল ১ গোলে জয়লাভ করে। খেলা দেখতে মাঠ ও আশপাশে উপচেপড়া দর্শকের ভিড় ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
এসময় তিনি বলেন, “গ্রাম পর্যায়ে এমন সুন্দর ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এই আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী করবে এবং মাদক থেকে দূরে রাখতে সহায়ক হবে।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি হারুণ অর রশিদ কালাম, সাধারণ সম্পাদক বাচ্চু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহার, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ ও আব্দুর রশিদ।
বক্তারা জানান, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর সরিষা বয়েজ ক্লাব পুনরায় মাঠে ফিরেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার খেলাধুলার ঐতিহ্য পুনরুজ্জীবিত হবে।
টুর্নামেন্টকে ঘিরে সরিষা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। খেলার মাঠ ও আশপাশের গ্রামগুলোতে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, খেলাধুলার পাশাপাশি তরুণদের সঠিক পথে রাখতে এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে এ আয়োজন করা হয়েছে।
আগামী বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন মাঠে নামবে পাবনা জেলা ফুটবল একাদশ বনাম মাগুরা জেলা ফুটবল একাদশ। দর্শকরা ইতোমধ্যেই সেই ম্যাচের জন্য অপেক্ষা করছেন।
সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের আয়োজনে এই আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট শুধু খেলাধুলার উৎসব নয়, বরং স্থানীয় সমাজজীবনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০