গোয়ালন্দ প্রেসক্লাবে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২২ নভেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ প্রেসক্লাবে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের অংশগ্রহণে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় গোয়ালন্দ প্রেসক্লাব কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী গোয়ালন্দের ২৫ জন সাংবাদিককে মানবাধিকার সুরক্ষা, তথ্যসংগ্রহের কৌশল, সংবেদনশীল ঘটনার যথাযথ উপস্থাপন, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মানদণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, মানবাধিকার সাংবাদিকতার ক্ষেত্রকে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএসএফ সভাপতি ও চ্যানেল আই এর চিফ ক্রাইম রিপোর্টার এনামুল কবির রূপম, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক মিসেস নাসরিন গীতি, ডেইলি বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহমেদ উল্লাহ, বিএমএসএফ মহাসচিব ও বাসসের সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মো. নজরুল ইসলাম, আমিনুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক সভাপতি গণেশ পাল, সহ সাধারণ সম্পাদক মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক সাইফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, সদস্য মো. সিরাজুল ইসলাম, উদয় দাস, কুদ্দুস-উল-আলম, রাকিবুজ্জামান রাকিব, জাকির হোসেন, আক্তাউজ্জামান রনি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১১

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১২

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৩

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৪

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৫

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৯

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

২০