গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী গোয়ালন্দ প্রেসক্লাব-এর আয়োজনে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেস ক্লাবের নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. আসজাদ হোসেন আজু শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা-র পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান মোল্লা, সহ সভাপতি ইন্জিনিয়ার মো. মাহবুব আলম শাহীন, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও ফরিদপুর পৌসভার হিসাব রক্ষন কর্ম কর্ত া গবিন্দ চন্দ্র মন্ডল,  উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মো. মোশারফ হোসেন, পৌর জামায়াতের আমির মো. জালাল উদ্দিন প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস সহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং গোয়ালন্দে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, মতপার্থক্য থাকলেও উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিরপেক্ষ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সকল অতিথি একসঙ্গে ইফতার গ্রহণ করেন। ইফতার পরবর্তী সময়টিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় ও মতবিনিময় হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০