রাজবাড়ীতে সবজির বাজারে আগুন, নাভিশ্বাস ক্রেতাদের - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সবজির বাজারে আগুন, নাভিশ্বাস ক্রেতাদের

কামাল হোসেন : রাজবাড়ীতে সবজির বাজারে হঠাৎ আগুন, দাম বেড়ে ক্রেতাদের নাভিশ্বাস উঠে গেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে শহরের পাইকারি ও খুচরা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দরদাম করে এক-দুই কেজির বেশি কেউ কিনতে পারছেন না। সরবরাহ কমে যাওয়ায় চাহিদার তুলনায় দাম হু-হু করে বেড়ে গেছে। খুচরা বাজারে বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকায়, যেখানে খুচরা বিক্রেতাদের কিনতে হচ্ছে ৬৫-৭০ টাকায়। উস্তা ৭০-৮০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা এবং লাউ প্রতিটি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন করে বাজারে এসেছে কয়েকটি শীতকালীন সবজি। তবে তার দাম আকাশছোঁয়া ফুলকপি কেজি প্রতি ১৫০-১৬০ টাকা এবং পাতা কপি ৮০-৯০ টাকা। তুলনামূলকভাবে সস্তায় মিলছে গোলআলু, পেঁপে ও কচুমুখি, এগুলোর দাম ২৫-৩৫ টাকা কেজি। নিম্নআয়ের মানুষ তাই এই তিনটি সবজির ওপরই ভরসা করছেন।

সবজি বিক্রেতারা জানান, টানা বর্ষায় গ্রীষ্মকালীন সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। আবার শীতকালীন সবজি এখনো পুরোপুরি বাজারে আসেনি। ফলে বাজারে সরবরাহ কম থাকায় দাম বেশি।

শহরের প্রধান বাজারের এক সবজি ব্যবসায়ী বলেন, “আগামী ১৫-২০ দিনের মধ্যে সরবরাহ বাড়লে দামও স্বাভাবিক হয়ে আসবে।”

খুচরা সবজি ব্যবসায়ী কোরবান শেখ বলেন, “আমরাও হিসেব করে সবজি কিনছি। দাম বেশি হওয়ায় ক্রেতারা কম কিনছেন। ছোট একটি লাউ কিনতে হচ্ছে ৫০-৫৫ টাকায়। দোকানে এনে বিক্রি করতে গেলে ক্রেতারা দাম শুনেই চলে যান।”

সবজির বাড়তি দামে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার করতে আসা সাহানা ইয়াসমিন নামে এক গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিনের বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছি। আগে ২০০ টাকায় তিন-চার রকম সবজি নেওয়া যেত। এখন ওই টাকায় দুই কেজিও হয় না।”

দোকানিরা জানান, ক্রেতারা কম কিনছেন বলে বিক্রিও কমে গেছে। এতে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০