কামাল হোসেন : রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমজমাট পরিবেশে শুরু হয়েছে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঐতিহ্যবাহী সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বিকেল ৪টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ফুটবল উন্নয়ন সমিতি ও ঢাকা বিআরটিসি ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় রাজশাহী দল ১ গোলে জয়লাভ করে। খেলা দেখতে মাঠ ও আশপাশে উপচেপড়া দর্শকের ভিড় ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
এসময় তিনি বলেন, “গ্রাম পর্যায়ে এমন সুন্দর ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এই আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী করবে এবং মাদক থেকে দূরে রাখতে সহায়ক হবে।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি হারুণ অর রশিদ কালাম, সাধারণ সম্পাদক বাচ্চু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহার, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ ও আব্দুর রশিদ।
বক্তারা জানান, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর সরিষা বয়েজ ক্লাব পুনরায় মাঠে ফিরেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার খেলাধুলার ঐতিহ্য পুনরুজ্জীবিত হবে।
টুর্নামেন্টকে ঘিরে সরিষা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। খেলার মাঠ ও আশপাশের গ্রামগুলোতে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, খেলাধুলার পাশাপাশি তরুণদের সঠিক পথে রাখতে এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে এ আয়োজন করা হয়েছে।
আগামী বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন মাঠে নামবে পাবনা জেলা ফুটবল একাদশ বনাম মাগুরা জেলা ফুটবল একাদশ। দর্শকরা ইতোমধ্যেই সেই ম্যাচের জন্য অপেক্ষা করছেন।
সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের আয়োজনে এই আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট শুধু খেলাধুলার উৎসব নয়, বরং স্থানীয় সমাজজীবনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
১
রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি
২
মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু
৩
দৌলতদিয়ায় অবৈধ কারেন্ট জালসহ জেলে আটক
৪
দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন
৫
পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
৬
রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার
৭
রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বিভিন্নস্থান পরিদর্শন
৮
রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের স্কুল-হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন
৯
প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
১০
রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের
১১
অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস
১২
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার
১৩
দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন
১৪
রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে
১৫
রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার
১৬
পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি!
১৭
রাজবাড়ী সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্বোধন করলেন সেনা প্রধান
১৮
গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩