রাজবাড়ী সরকারী ক‌লে‌জের শিক্ষক প‌রিষদের নির্বাচন অনু‌ষ্ঠিত - Rajbari
রুবেলুর রহমান
৬ ডিসেম্বর ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সরকারী ক‌লে‌জের শিক্ষক প‌রিষদের নির্বাচন অনু‌ষ্ঠিত

জেলার সর্বচ্চো বিদ‌্যাপীঠ রাজবাড়ী সরকারী ক‌লে‌জের শিক্ষক প‌রিষ‌দ ২০২৬ এর নির্বাচ‌ন অনু‌ষ্ঠিত হয়েছে। এতে মোস্তফা কামাল ও আব্দুল লতিফ প‌্যা‌নেল সবগ‌ু‌লো পদে বিজয়ী হ‌য়েছে।

শ‌নিবার বিকাল সাড়ে ৩টার দি‌কে ভোট গণনা শে‌ষে প্রধান নির্বাচন ক‌মিশনার মোহাম্মদ গিয়াস উদ্দিন খান এ ফলাফল ঘোষনা ক‌রেন। তি‌নি ব‌লেন, দুইট প‌্যা‌নে‌লে ৪‌টি প‌দের বিপরী‌তে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা ক‌রেন। সুষ্ঠ ভা‌বে ভোট গ্রহন সম্পন্ন হ‌য়েছে। এরআগে সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হ‌য়।

নির্বাচ‌নে শিক্ষক প‌রিষ‌দের সম্পাদক প‌দে অর্থনী‌তি বিভা‌গের সহ‌যোগী অধ‌্যাপক মোস্তফা কামাল ৬৪ ভো‌টের ম‌ধ্যে ৪৫ ভোট পে‌য়ে সম্পাদক নির্বা‌চিত হন এবং তার নিকটতম প্রার্থী বাংলা (ইন‌সিটু)র সহকারী অধ‌্যাপক মোঃ জাহাঙ্গীর আলম পে‌য়ে‌ছেন ১৯ ভোট। এরমাধ‌্যমে মোস্তফা কামাল দ্বিতীয় মেয়া‌দে সম্পাদ‌কের দ্বা‌য়িত্ব পালন কর‌তে যা‌চ্ছেন। এছাড়া যুগ্ম সম্পাদক (একা‌ডে‌মিক) প‌দে ৪৪ ভোট পে‌য়ে হিসাব বিজ্ঞান বিভা‌গের সহকারী অধ‌্যাপক মোহাম্মদ আব্দুল ল‌তিফ খান, যুগ্ম সম্পাদক (শিক্ষক ও ক্লাব) প‌দে ৩৯ ভোট পে‌য়ে গ‌নিত বিভা‌গের প্রভাষক মোঃ মোস্তফা কামাল এবং কোষধ‌্যক্ষ প‌দে ৩৯ ভোট পে‌য়ে ব‌্যাবস্থাপনা বিভা‌গের প্রভাষক অমর অ‌ধিকারী নির্বা‌চিত হন।

ন‌ব-‌নির্বা‌চিত সম্পাদক মোস্তফা কামাল ব‌লেন, সবার ভালবাসায় আমাদের মোস্তফা-ল‌তিফ প‌্যা‌নেল বিজয়ী হ‌য়ে‌ছে। এরমাধ‌্যমে দ্বিতীয় বা‌রের সম্পাদক নির্বা‌চিত হ‌লাম। ক‌লে‌জের অধ‌্যক্ষকের পরামর্শ ও সহ‌যো‌গিতায় সকল শিক্ষক‌কে সা‌থে শিক্ষার মান উন্নয়নের পাশাপা‌শি ক‌লে‌জের শা‌ন্তিপূর্ণ প‌রি‌বেশ বজায় রাখ‌তে কাজ কর‌বো। আশা করছি এই কা‌জে সকল শিক্ষক-‌শিক্ষার্থী আমা‌কে সহ‌যো‌গিতা কর‌বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

৩

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

৪

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

৫

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৬

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

৭

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৯

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

১১

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

১২

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৩

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

১৪

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১৫

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১৬

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৮

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

২০