অ‌তীতে নির্বাচনী কার্যক্রমের সা‌থে জ‌ড়িতদের অ‌নেক ভুল ত্রু‌টি হ‌য়েছে, -ঢাকা বিভাগীয় ক‌মিশনার  - Rajbari
রুবেলুর রহমান
১২ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অ‌তীতে নির্বাচনী কার্যক্রমের সা‌থে জ‌ড়িতদের অ‌নেক ভুল ত্রু‌টি হ‌য়েছে, -ঢাকা বিভাগীয় ক‌মিশনার 

ঢাকা বিভাগীয় ক‌মিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ব‌লেছেন, অ‌তীতে আমা‌দের যারা নির্বাচনী কার্যক্রমের সা‌থে জ‌ড়িত ছিল তা‌দের অ‌নেক ভুল ত্রু‌টি হ‌য়েছে এবং কার্যক্রম প্রশ্নবৃদ্ধ ছিল। এটা আমার আপনার মত সবাই জা‌নে, যা অস্বীকার করা যা‌বে না। সেই জায়গা থে‌কে আমরা বের হ‌য়ে আস‌তে চাই। বিশ্বাস কর‌ি এ বছর তার পুনরাবৃ‌ত্তি হ‌বে না। আমরা চেষ্টা কর‌ছি বিগত নির্বাচ‌নে যারা অ‌তি উৎসা‌হি হ‌য়ে কাজ ক‌রে‌‌ছে তা‌দের চি‌হিৃত ক‌রার। তারা যেন কোন ভা‌বে এই নির্বাচ‌নে সম্পৃক্ত হ‌তে না পা‌রেন। সে বিষ‌য়ে আমরা নজর রাখছি।

সোমবার দুপু‌রে রাজবাড়ী জেলা প্রশাস‌কের স‌ম্মেলন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ‌ভোট উপলক্ষে আয়ো‌জিত মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌বে‌্য তি‌নি এসব কথা ব‌লেন।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী  ব‌লেন, রাজবাড়ী খুব সুন্দর এক‌টি জেলা। রাজ‌নৈ‌তিক নেতাকর্মী ও প্রার্থী সহ সবাই আন্ত‌রিক। যা মত‌বি‌নিময় সভায় প‌রিল‌ক্ষিত হ‌য়েছে। ফ‌লে আশা করছি নির্বাচ‌নে রাজবাড়ী‌তে কোন সমস‌্যা হ‌বে না। সবার চেষ্টায় সারা‌দেশের মত এখা‌নেও এক‌টি সুন্দর নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এবার আপনা‌রা ভোটের মাধ‌্যমে সরকার নির্বাচ‌নের পাশাপা‌শি গণ‌ভোট দি‌য়ে আপনাদের মতামত প্রকাশ কর‌বেন। গণ‌ভোট নি‌য়ে আমরা প্রচার-প্রচারনা চালা‌চ্ছি। আপনারাও ভোটারদের গণ‌ভোট সম্প‌র্কে অবগত কর‌বেন। তি‌নি আরও ব‌লেন, অ‌বৈধ অস্ত্র উদ্ধার তৎপরতা সব সময় থা‌কে। ত‌বে নির্বাচনকালীন সম‌য়ে একটু বে‌শি হয়। যা সারা‌দে‌শে অব‌্যাহত রয়ে‌ছে। যেখা‌নে অ‌বৈধ অ‌স্ত্রের সন্ধান পাওয়া যা‌বে সেখা‌নেই অভিযান প‌রিচালনা করা হ‌বে।

মত‌বি‌নিময় সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তা‌রের সভাপ‌তি‌ত্বে পুলিশ সুপার, সেনাবা‌হিনী, ‌বি‌জিবি, র‌্যাব, জেলা-উপ‌জেলা প্রশাসন, ‌বি‌ভিন্ন সরকারী দপ্ত‌রের কর্মকর্তাসহ রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আস‌নের প্রার্থী ও তা‌দের সমর্থক এবং রাজ‌নৈ‌তিক ব‌্যা‌ক্তিরা উপ‌স্থিত ছি‌লেন। এ সময় নির্বাচনী আচরণি বি‌ধির বিষয়ে প্রেজে‌ন্টেশনের পাশাপাশি প্রশাস‌নিক কর্মকর্তা, রাজ‌নৈ‌তিক নেতা, প্রার্থী, সাংবা‌দিকসহ অ‌নেক মতামত প্রকাশ ক‌রেন।

মতামত প্রকা‌শে তারা ব‌লেন, নির্বাচ‌নের আগে অযথা কাউকে গ্রেফতার ক‌রে আতঙ্ক সৃ‌ষ্টি না কর‌তে। ত‌বে প্রকৃত অপরাধী, সন্ত্রাসী‌দের তারা সর্বাত্মক সহ‌যো‌গিতা কর‌বেন। এছাড়া কে‌ন্দ্রের নিরাপত্তা নি‌শ্চিত করাসহ ধর্মীয় উপাসনাল‌য়ে প্রচারনা ব‌ন্ধ কর‌তে হ‌বে। সেই সা‌থে বিগত নির্বাচ‌নে যে সকল প্রিজাইডিং ও পো‌লিং অ‌ফিসারসহ সং‌শ্লিষ্টরা ফ‌্যা‌সিস্টদের সহ‌যো‌গিতা ক‌রে‌ছে তা‌দের বাদ নি‌য়ে নতুন‌দের নি‌য়ে ভোট গ্রহন কার্যক্রমের ব‌্যবস্থা করার দা‌বি ক‌রেন। প‌ড়ে তি‌নি জেলা প্রশাসকের কার্যালয়ের কিডস কর্নার, অফিসার্স ক্লাব রাজবাড়ীর ইনডোর প্রকল্পের উদ্বোধন, জেলা প্রশাসকের বাসভবনের মূলফটক উদ্বোধনসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।

এর আগে সকা‌লে তি‌নি গোয়ালন্দে ক্যারাভানের মাধ্যমে গনভোটের প্রচারণা ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনার উদ্বোধন করাসহ দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ক‌রেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০