পাংশায় কাবাডি-দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় কাবাডি-দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ নভেম্বর) রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতা শেষে রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আবু দারদা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা.রাশেদ খাতুন, কাচারি পাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ। এ সময় কাজী আব্দুল মাজেদ একাডেমির ক্রীড়া শিক্ষক ফিরোজ হোসেন, পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ক্রীড়া শিক্ষক তরিকুল ইসলাম, কাচারি পাড়া স্কুলের ক্রীড়া শিক্ষক শরিফুল ইসলাম, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল করিম খেলা পরিচালনা করেন।

জানা যায়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৪-২৫ এর আওতায় এ ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ান হয়েছে উপজেলা হাবাসপুর ইউনিয়নের কাচারি পাড়া স্কুল এন্ড কলেজ। রানারআপ হয়েছেন পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমি। অপর দিকে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছেন, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উম্মে তানজিলা। রানারআপ হয়েছেন, কাজী আব্দুল মাজেদ একাডেমির ছাত্রী অন্বেষা মন্ডল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১১

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৩

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১৪

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৮

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৯

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

২০