রাজবাড়ীতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের  ১৭৭ তম জন্মবার্ষিকী পালিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের  ১৭৭ তম জন্মবার্ষিকী পালিত

রাজবাড়ীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে তার সমাধীস্থল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদীতে পুষ্পমাল্য অর্পন করেন, বাংলা একাডেমি, জেলা প্রসাশন, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজ, মীর মশাররফ হোসেন স্মৃতি পরিষদ সহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন।
পরে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠিত হয় সেমিনার। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলা একাডেমীর সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ নায়েব আলী। অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম। আলোচক ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, খুলনা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক আবুল ফজল, রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহজালাল, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের মুন্সী আমির আলী। প্রবন্ধকার ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।
সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়।
সাহিত্যিক মীর মশাররফ হোসেন রত্নবতী, বসন্তকুমারী, জমিদার দর্পণ, গড়াই ব্রীজ বা গৌড়ী সেতু, এর উপায় কি (প্রহসন) বিসাদসিন্ধুসহ ৩৭ টি গ্রন্থ্য, নাটক, কবিতা রচনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০