রাজবাড়ী‌তে আধু‌নিক পদ্ধ‌তি‌তে পেঁয়াজ সংরক্ষ‌ণে কৃষক‌দের দুই দিনব‌্যাপী প্রশিক্ষণ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ অগাস্ট ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে আধু‌নিক পদ্ধ‌তি‌তে পেঁয়াজ সংরক্ষ‌ণে কৃষক‌দের দুই দিনব‌্যাপী প্রশিক্ষণ

রু‌বেলুর রহমান : বাংলা‌দে‌শের পেঁয়াজ উৎপাদন এলাকায় প‌রিব‌র্তিত জলবায়ু প্রতিকুল প্রভাব প্রশম‌নে  অংশীদা‌রি‌ত্বের ভি‌ত্তি‌তে কৃষক পর্যা‌য়ে পেঁয়াজ সংরক্ষ‌ণের অ‌ভি‌যোজন প্রক‌ল্পে‌র আওতার রাজবাড়ী‌তে ১২০ জন পেঁয়াজ চাষী‌কে নি‌য়ে শেষ হ‌য়ে‌ছে দুই দিন ব‌্যাপী প্রশিক্ষণ।

বৃহস্প‌তিবার বিকা‌লে রাজবাড়ী কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচাল‌কের কার্যাল‌য়ের হলরু‌মে হা‌তে কল‌ম ও এয়ার‌ফ্লো মে‌শিন ব‌্যবহা‌রের মাধ‌্যমে শেষ হয় এই প্রশিক্ষণ। এ সময় আধু‌নিক পেঁয়াজ সংরক্ষ‌ণ (এয়ারফ্লো) মে‌শিনের সু‌বিধা সম্প‌র্কে ধারনাসহ শেখানো হয় ব‌্যবহার ও রাখার উপায়।

জানা‌গে‌ছে, বাংলা‌দে‌শের পেঁয়াজ উৎপাদন এলাকায় প‌রিব‌র্তিত জলবায়ু প্রতিকুল প্রভাব প্রশম‌নে  অংশীদা‌রি‌ত্বের ভি‌ত্তি‌তে কৃষক পর্যা‌য়ে পেঁয়াজ সংরক্ষ‌ণের অ‌ভি‌যোজন এক বছর মেয়া‌দি প্রকল্প গ্রহন করে‌ছে প‌রি‌বেশ মন্ত্রণালয়ের অ‌ধী‌নে বাংলা‌দেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট (বি‌সি‌সি‌টি। এর মাধ‌্যমে কৃষক‌দের উৎপা‌দিত পেঁয়াজ যেমন ন‌ষ্টের হাত থে‌কে রক্ষা পা‌বে, তেম‌নি ক‌মবে আমদা‌নি নির্ভরতা। যার অংশ হিসা‌বে রাজবাড়ী‌তে ১২০ জন কৃষককে নি‌য়ে অনু‌ষ্ঠিত হয় দুই দিন ব‌্যাপী প্রশিক্ষণ এবং প্রশিক্ষ‌ণে পেঁয়াজ সংরক্ষ‌ণের জন‌্য কৃষক‌দের এয়ার‌ফ্লো মে‌শি‌নের ব‌্যবহার হা‌তে কল‌মে দেখানো হয়। এ সময় রাজবাড়ী পাংশার মেসার্স হো‌সেন ইঞ্জিনিয়া‌রিং, শাহীন মে‌শিনারীজ এন্ড ইঞ্জি‌নিয়া‌রিং ওয়ার্কশপ ও ফরিদপু‌রের আর‌ কে মেটাল তা‌দের তৈ‌রিকৃত পেঁয়াজ সংরক্ষণ (এয়ার‌ফ্লো) মে‌শিন প্রদর্শণ ক‌রেন। প্রক‌ল্পের  প্রথম পর্যা‌য়ে রাজবাড়ীর ৬০০ জন কৃষক পা‌বে পেঁয়াজ সংরক্ষণ মে‌শিন। ফ‌লে সংরক্ষ‌ণের ঘর ও মে‌শিন স্থাপ‌নে প্রকল্প থে‌কে প্রতিজন কৃষককে সরাস‌রি ব‌্যাং‌কের মাধ‌্যমে দেওয়া হ‌বে ২৭ হাজার টাকা। সেই টাকা দি‌য়ে নি‌জে‌দের পছন্দের কোম্পা‌নি বা ওয়ার্কশপ থে‌কে কিন‌তে পার‌বেন এয়ার‌ফ্লো মে‌শিন। প্রতি‌টি মে‌শি‌নের অধী‌নে আড়াই থে‌কে তিনশ মন পেঁয়াজ প্রায় ৯ মাস পর্যন্ত  পেঁয়াজ সংরক্ষণ কর‌তে পার‌বে কৃষক। এ সময় রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল, প্রক‌ল্প প‌রিচালক ড. মোঃ মাহফুজুর রহমানসহ কৃষক ও এয়ার‌ফ্লো মে‌শিন তৈ‌রির ৩‌টি ইঞ্চি‌নিয়া‌রিং ওয়ার্কশ‌পের প্রতি‌নি‌ধিরা উপ‌স্থিত ছি‌লেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০