নির্বাচন বানচাল কর‌তে এখনও চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে -বিএনপি নেতা হারুন - Rajbari
রু‌বেলুর রহমান
৮ নভেম্বর ২০২৫, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচাল কর‌তে এখনও চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে -বিএনপি নেতা হারুন

ইতিম‌ধ্যে আমা‌দের দল বিএন‌পি ৩০০ আস‌নের ২৩৭‌টি আস‌নে প্রার্থী দিয়েছে। যার মাধ‌্যমে দে‌শে শুরু হ‌য়ে‌ছে নির্বাচ‌নের ডামা‌ঢোল। ত‌বে এই নির্বাচনকে বানচাল কর‌তে এখনও অ‌নেক চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। ঐক‌্যবদ্ধ থে‌কে নির্বাচন বানচা‌লের সকল চক্রান্ত ও ষড়যন্ত্র রু‌খে দেওয়া হ‌বে।

শ‌নিবার বিকা‌লে পাংশা সরকারী জজ উচ্চ বিদ‌্যালয় মাঠ প্রাঙ্গ‌নে জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস উপল‌ক্ষে আয়ো‌জিত সভায় এসব কথা ব‌লেন রাজবাড়ী জেলা বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক ও রাজবাড়ী-২ আস‌নের ম‌নোনয়ন প্রত‌্যাশী হারুন অর র‌শিদ।

তি‌নি আরও ব‌লেন, আমরা জিয়া প‌রিবা‌রের ডা‌কে প্রতি‌টি আন্দোলন সংগ্রা‌ম সফল ভা‌রে পালন ক‌রেছি। এবং দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ‌্যা‌সিস্ট মুক্ত হয়েছি। ফ‌্যা‌সিস্ট মুক্ত বাংলা‌দে‌শে আমা‌দের চাওয়া ‌ছিল এক‌টি সুষ্ঠ নির্বাচন। তার প্রেক্ষি‌তে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ২০২৬ সা‌লের ফেব্রুয়ারী‌তে নির্বাচ‌নের তারিখ ঘোষনা ক‌রে‌ছে। সে ল‌ক্ষেই আমরা কাজ ক‌রছি । দল যে সিদ্ধান্ত দে‌বে আমরা সেই সিদ্ধান্ত মে‌নে নি‌য়ে কাজ করবো। এবং প্রিয় নেতা তা‌রেক রহমানের ঘো‌ষিত ৩১ দফা বাস্তবায়ন কর‌বো। সারাদে‌শের ন‌্যায় বিগত সম‌য়ের মত রাজবাড়ী-২ আস‌নেও সকল ষড়যন্ত্র রু‌খে দেওয়া হ‌বে।

সভা শে‌ষে সেখান থে‌কে শহ‌রে জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিব‌সের এক‌টি বর্ণাঢ‌্য র‌্যা‌লী বের ক‌রেন বিএন‌পি নেতাকর্মীরা। র‌্যা‌লি‌টি ঢাক-ঢোল ও বাদ‌্য য‌ন্ত্রের তা‌লে পাংশা পৌর এলাকার বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে কালী বাড়ী মোড়ে এসে শেষ হয়।

এ সময় রাজবাড়ী জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব এ‌্যাডঃ কামরুল আলম, সা‌বেক সাধারন সম্পাদক হারুন অর র‌শিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল ক‌রিম শিকদার পিন্টু, বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি গোলাম শওকত সিরাজ, রাজবাড়ী পে‌ৗর বিএন‌পির সাধারন সম্পাদক এমএ খা‌লেদ পা‌ভেল, পাংশা উপ‌জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক রেজাউল ক‌রিম রিংকু, পে‌ৗর বিএন‌পির সাধারন সম্পাদক বাহারাম সরদার, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সা‌বেক সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান লিখন, সদস‌্য স‌চিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস‌্য সচিব শা‌হিনুর রহমান শা‌হিনসহ রাজবাড়ী জেলা, পাংশা, বা‌লিয়াকা‌ন্দি ও কালুখালী।বিএন‌পি ও তার অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক) গোয়ালন্দ চ্যাম্পিয়ন

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

১০

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১১

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১২

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১৩

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৪

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৫

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৬

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৭

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৮

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৯

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

২০