গোয়ালন্দ মোড়ে পাম্প কর্মচারীকে গাড়ির চাপা দিয়ে হত্যা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ মোড়ে পাম্প কর্মচারীকে গাড়ির চাপা দিয়ে হত্যা

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে গাড়িতে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় পাম্প কর্মচারী বাধা দিলে জিপ গাড়ীর চাপায় পাম্প শ্রমিক রিপন সাহাকে (৩০) হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত পাম্প কর্মচারী রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।
পাম্পের কর্মচারীদের দেওয়া তথ্য মতে জানা গেছে, একটি কালো জিপ গাড়ি যার নাম্বার ঢাকা মেট্রো- ঘ ১৩-৩৪৭৬ চালক এসে ৫ হাজার টাকার তেল নেন। টাকা না দিয়ে চলে যেতে গেলে রিপন গাড়ির সামনে গিয়ে বাঁধা প্রদান করলে তাকে চাঁপা দিয়ে চলে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই তার মাঁথা থেঁতলে মৃত্যু হয়।

পাম্পের সিসি টিভি ফুটেজ দেখা যায়, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়িতে তেল নিচ্ছেন। পরে টাকা না দিয়ে চলে যান তিনি। এ সময় পাম্প কর্মচারী রিপন দৌড়ে জীপের সামনে দিকে চলে যান।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. মিজানুর রহমান জানান, রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলো একটি কালো রঙ্গের জিপ গাড়ি। এ সময় টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে যান। এর কিছুক্ষণ পরে অন্য শ্রমিক জাকির হোসেন রিপনের মরদেহ মহাসড়কে পরে থাকতে দেখেন। এ সময় মরদেহের মাথা ও মুখ থেতলানো ছিলো।’ ওসি আরও জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলমান আছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১১

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১২

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৩

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৪

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৫

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৯

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

২০