গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত ‘রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নতুন পথচলা ও প্রতিষ্ঠা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি যাত্রা শুরু করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাগুফতা সুলতানা। এ সময় সংগঠনটির সদস্য মেহের নিগার পারভীন, শামিমা খাতুন, ফরিদা খাতুন, মমতাজ বেগম, ইসায়সমিন আক্তার জুলি সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবদকর্মীরা উপস্থিত ছিলেন। রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ১৩ সদস্য বিশিষ্ট কমিটি এবং এর মেয়াদ দুই বছর।
বক্তবে্য সভাপতি বলেন, রাজবাড়ী জেলার নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ের প্রসার, নতুন উদ্যোক্তা তৈরি, অর্থনীতির প্রসার এবং তাদের নানাবিধ সমস্যা সমাধানে রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনের মাধ্যমে এ অঞ্চলে নারী ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।
মন্তব্য করুন