রাজবাড়ী‌তে ইসলা‌মিক ড্রেসের শোরুম কাফ এর উদ্বোধন - Rajbari
রু‌বেলুর রহমান
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে ইসলা‌মিক ড্রেসের শোরুম কাফ এর উদ্বোধন

রাজবাড়ী‌তে দে‌শি-‌বি‌দেশী আধু‌নিক মা‌নের ইসলা‌মিক ড্রেস তৈ‌রির শোরুম কাফ এর উদ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার রা‌তে রাজবাড়ী প্রেসক্লা‌বের বিপরী‌তে পৌর মি‌লে‌নিয়াম মা‌র্কেটের দ্বিতীয় তলায় দোয়া মোনাজা‌তের মাধ‌্যমে এই শোরু‌মের উদ্বোধন করা হয়।

এ সময় দোয়া মোনাজাত ক‌রেন রাজবাড়ীর বি‌নোদপুর হা‌ফি‌জিয়া মাদ্রাসার অধ‌্যক্ষ আলহাজ হা‌ফেজ মাওলানা আলাউদ্দিন আল আজাদ। অ‌তিথি হিসে‌বে উপ‌স্থিত ছি‌লেন, ভাজনচালা মাদ্রাসার অধ‌্যক্ষ হা‌ফেজ মাওলানা ইলিয়াছ মোল্লা, শ্রীপুর ইকরা মাদ্রাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, পু‌লিশ লাইন জা‌মে মসজিদের ইমাম ও খতিব হা‌ফেজ মাওলানা মোবারক হো‌সেন, রাজবাড়ী ‌প্রেসক্লাব জা‌মে মস‌জিদের ইমাম হা‌ফেজ আব্দুল কুদ্দুস।

ইসলা‌মিক ড্রেস কাফ শোরু‌মের প‌রিচালক সা‌দেকুর রহমান জানান, যারা মাদ্রাসায় পড়াশুনা ক‌রে তারা পরবর্তী‌তে মস‌জিদ মাদ্রাসা নি‌য়ে প‌ড়ে থা‌কে। তাদের মধ্যে বাইরে গি‌য়ে কর্মকরা বা কর্মখোজার ‌তেমন কোন চেষ্টা থা‌কে না। এই গন্ডি থে‌কে ‌বেকার ওইসব মাদ্রসা শিক্ষার্থী‌দের বের করা সহ উদ্দ্যোক্তা তৈ‌রি কর‌তে তিনি কালুখালী‌তে এক‌টি মি‌নি গা‌র্মেন্টস ক‌রে‌ছেন। যেখা‌নে শিক্ষার্থী‌দের সুদক্ষ মাস্টার ও কা‌রিগর দ্বারা প্রশিক্ষণ দি‌য়ে এরা‌বিয়ান জুব্বা, সাধারন জুব্বা ক‌লিদার, জুব্বা এক ছাঁটা, ক‌লিদার পাঞ্জা‌বি ও মাদা‌নি, এক ছাটা পাঞ্জা‌বি ও মাদা‌নি, পায়জামা/ছে‌লোয়ার, ক‌টি, সহ ইসলা‌মিক বি‌ভিন্ন ধর‌নের পোশাক তৈ‌রি করা হ‌চ্ছে। এই ড্রেস গু‌লো মাদ্রাসা পড়ূয়া শিক্ষার্থীরা তৈ‌রি কর‌ছে এবং পোশা‌কের মান অ‌নেক ভাল। এরমাধ‌্যমে শিক্ষার্থীরা কিছুটা হ‌লেও ভাল থাক‌বে। এইসব ড্রেস তৈ‌রি ও বি‌ক্রি কর‌তে রাজবাড়ীর ৫ উপ‌জেলায় অর্ডার ও ডে‌লিভা‌রি প‌য়েন্ট র‌য়ে‌ছে। এছাড়া রাজবাড়ী‌তে খোলা হ‌য়ে‌ছে কাফ না‌মের শোরুম।  তি‌নি আরও জানান, একা লাভবান হ‌তে এই ব‌্যবসা কর‌তে আসেন নাই। মাদ্রসা পড়ূয়া শিক্ষার্থী‌দের ভাল রাখ‌তেই এই উদ্দ্যোগ নি‌য়েছেন তি‌নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে ইসলা‌মিক ড্রেসের শোরুম কাফ এর উদ্বোধন

গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

রাজবাড়ী‌তে প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা মামলায় একজ‌নের যাবজ্জীবন

পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়  

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

১০

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

১১

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

১২

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১৩

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

১৪

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১৬

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১৭

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৮

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৯

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

২০