রাজবাড়ীতে নানা আ‌য়োজ‌নে জাতীয় সমাজসেবা দিবস পালিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে নানা আ‌য়োজ‌নে জাতীয় সমাজসেবা দিবস পালিত

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” প্রতিপাদ্যে রাজবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারী ও পুরুষদের জন্য আলাদা ওয়াকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে, রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস এবং রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা” বিষয়ক মুক্ত আড্ডার আয়োজন করা হয়। স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে আড্ডাটি পরিচালনা করেন। রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস আড্ডার সূচনা বক্তব্য দেন। আড্ডায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরে কল্যাণমূলক সমাজ গঠনে সমাজসেবার গুরুত্ব তুলে ধরেন। এদিকে জেলার সকল উপজেলায় দিবসটি নানা আয়োজনে পালিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০