রাজবাড়ী কৃষি বিপণন কার্যালয়ে অনৈতিকভাবে টাকা নেয়ার অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ জুন ২০২৫, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী কৃষি বিপণন কার্যালয়ে অনৈতিকভাবে টাকা নেয়ার অভিযোগ

রাজবাড়ীবিডি ডেক্স : রাজবাড়ী জেলা কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘরের জন্য আবেদন করতে আসা কৃষকদের কাছ থেকে অফিস সহায়ক এনামুল হক কর্তৃক টাকা নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযোগ উঠেছে, কৃষকদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে, যদিও কোনো রশিদ দেয়া হয়নি।

ভুক্তভোগী কৃষকরা জানান, সরকারি প্রকল্পে আবেদন করতে এসে বাধ্য হয়ে টাকা দিয়েছেন তারা। আবেদনপত্র গ্রহণের সময় ঘুষ না দিলে আবেদন জমা নেয়া হচ্ছিল না বলে অভিযোগ। ১৯ জুন ছিল আবেদন জমার শেষ দিন। কৃষকরা বলেন, আবেদন বাতিলের আশঙ্কায় নিরুপায় হয়ে টাকা দিয়ে আবেদন জমা দিতে বাধ্য হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন কৃষক জানান, ‘আমি পেঁয়াজ সংরক্ষণ ঘরের জন্য আবেদন করতে গিয়েছিলাম। আমার কাছে ৩০০ টাকা চাওয়া হয়। পরে ২০০ টাকা দিয়ে আবেদন জমা দেই। রশিদ তো দেয়নি, বলে ফটোকপির খরচ।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন কৃষক এনামুল হকের হাতে আবেদনপত্র জমা দিচ্ছেন। এরপর আবেদন খাতায় লিপিবদ্ধ করার পর এনামুল হক সেই কৃষকের হাত থে‌কে টাকা নি‌য়ে রে‌খে দিচ্ছেন। আরেকটি ভিডিওতেও অনুরূপভাবে আরেক কৃষকের কাছ থেকে টাকা নেয়ার দৃশ্য দেখা যায়।

তবে অভিযুক্ত অফিস সহায়ক এনামুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একজনের কাছ থেকে ভাংতি টাকা নিয়েছিলাম, কেউ ভিডিও করেছে। আমি কারো কাছ থেকে ঘুষ নেইনি।’

রাজবাড়ী জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মদ বর্তমানে ছয় মাসের প্রশিক্ষণে রয়েছেন। ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, `আমি প্রশিক্ষণে থাকায় কিছু বলতে পারছি না। একজনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করুন।’

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদি হাসান জানান, ‘আমি বর্তমানে পাবনা জেলায় দায়িত্বে আছি। তবে রাজবাড়ীতে আমাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। রাজবাড়ী গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর কৃষক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০