রাজবাড়ীতে হারানো ৬৬টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৮ জুন ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে হারানো ৬৬টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে হারানো মোবাইল ফোন উদ্ধারে বড় সাফল্য পেয়েছে জেলা পুলিশ। জেলার পাঁচটি থানায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে উদ্ধার করা ৬৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব।

তিনি জানান, রাজবাড়ী জেলা পুলিশের এলআইসি শাখার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করেছে। রাজবাড়ী সদর থানা ৩৩টি, গোয়ালন্দ ঘাট থানা ২টি, পাংশা মডেল থানা ১১টি, কালুখালী থানা ৫টি ও বালিয়াকান্দি থানা ১৫টিসহ মোট ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, সাইবার অপরাধ দমন ও জনগণের হারানো সম্পদ উদ্ধারেও কাজ করে যাচ্ছে। এলআইসি শাখা নিয়মিতভাবে মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিংসহ প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছে।”

মোবাইল ফিরে পাওয়া অনেকেই পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা ভাবতেই পারিনি মোবাইল ফোন ফিরে পাবো। পুলিশের এমন উদ্যোগ আমাদের আস্থা আরও বাড়িয়েছে।”

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১১

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৩

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১৪

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৮

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৯

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

২০