রাজবাড়ী‌তে উদ্ধমূখি সব‌জির বাজার, বিপা‌কে ক্রেতারা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ অগাস্ট ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে উদ্ধমূখি সব‌জির বাজার, বিপা‌কে ক্রেতারা

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী নদী বে‌ষ্টিত কৃ‌ষি প্রধান জেলা হ‌লেও কাঁচা সব‌জির উর্দ্ধমূ‌খি দা‌মে দি‌শেহারা হ‌য়ে প‌ড়ে‌ছে নিম্নমধ‌্যবৃত্ত ও সাধারন খে‌টে খা‌ওয়া মানুষ। গ‌ড়ে ৫০ টাকার নি‌চে নাই কোন সব‌জি। বুধবার দুপুরে রাজবাড়ী জেলা শহ‌রের বড় বাজা‌রে গি‌য়ে এমন চিত্র দেখাযায়।

আজ বাজা‌রে কাঁচাম‌রিচ ২০০ থে‌কে ২২০, ফুলক‌পি ১০০ থে‌কে ১২০, ঢেড়ষ ৮০, উস্তে ৮০, বেগুন ৮০, কচুল‌তি ৮০, কাকরোল ৭০, পটল ৬০ থে‌কে ৭০, লাউ ৬০ থে‌কে ৮০, সষা ৬০, মুলা ৬০, ঝি‌ঙে ৬০, ধুন্দুল ৫০, কচুমু‌খি ৪০ থে‌কে ৫০, পেঁ‌পে ২৫ থে‌কে ৪০, আলু ২০ থে‌কে ২৫ টাকায় বিক্রি হ‌চ্ছে। এদি‌কে কাঁচা সব‌জির পাশাপা‌শি রাজবাড়ীর খুচরা বাজা‌রে বে‌ড়ে‌ছে পেঁয়া‌জের দাম। ভাল পেঁয়াজ ৭০ থেকে ৭৫ ও ছালপচা পেঁয়াজ ৪০ থে‌কে ৫০ টাকা কে‌জি বিক্রি হ‌চ্ছে।

ইলেক‌ট্রিক মি‌স্ত্রি আরিফ ব‌লেন, বাসা থে‌কে হিসাব ক‌রে আসি এক রকম, কিন্তু বাজা‌রে এসে হ‌য়ে যায় অন‌্যরকম। প্রতি‌টি সব‌জির দাম বে‌শি। দি‌নে যা আয় ক‌রি সব‌জি কিন‌তেই অ‌র্ধেকের বে‌শি খরচ হ‌য়ে যায়। আর সাংসার‌কি অন‌্যান‌্য খরচ তো প‌ড়েই থা‌কে। এভা‌বে চলাচল কর‌তে খুব কষ্ট হ‌চ্ছে। শুধু সব‌জির বাজার না, বর্তমা‌নে চাল, তেল, মাছ, মাংসসহ সব কিছুর দাম বে‌শি। এসব নিয়ন্ত্রণে সরকা‌রের এদি‌কে নজর দেওয়া উচিত। এখন দেশ আর দেশ নাই।

ক‌ল্লোল না‌মে এক ক‌লেজ শিক্ষার্থী ব‌লেন, আমি নিয়‌মিত বাসার কর‌ি। প্রায় এক সপ্তা‌হের বে‌শি সময় ধ‌রে কাঁচা সব‌জির দাম অ‌নেক বৃদ্ধি পে‌য়ে‌ছে এবং প্রতি‌দিনই কোন ন‌া কোন সব‌জির দাম বাড়‌ছে। যে ঢেড়ষ ১৫/২০ টাকা কে‌জি‌তে বি‌ক্রি হ‌তো আজ সে‌টি ৮০ টাকা। বাজা‌রে কোন ম‌নিট‌রিং নাই। যার কার‌ণে আজ বাজা‌রের এই অবস্থা এবং দিন দিন সাধারন মানু‌ষের ক্রয় ক্ষমতার বাইরে চ‌লে যা‌চ্ছে।

রিক্সা চালক শাহ আলম ব‌লেন, দি‌নে রিক্সা চা‌লি‌য়ে কয় টাকা আয় ক‌রি। কিন্তু দিন শে‌ষে চাল, তেল ও ত‌রি তরকা‌রি কিন‌তে সব টাকা শেষ হ‌য়ে যায়। মাছ-মাং‌সের কা‌ছের যে‌তে পা‌রি না। এই দে‌শে আমা‌দের মত গ‌রিব মানু‌ষের জন‌্য না। সব কিছুর দাম দে‌খে ম‌নে হয় বাংলা‌দেশ এখন বড়‌লোক‌দের দেশ হ‌য়ে গে‌ছে। বাজার নিয়ন্ত্রণে কারও মাথা ব‌্যাথা নাই। এভা‌বে দাম বাড়‌তে থাক‌লে ক‌য়েক‌দিন পর প‌রিবা‌রের সবাইকে নি‌য়ে না খে‌য়ে মর‌তে হ‌বে।

সব‌জি ব‌্যবসায়ী মোঃ রাজু ব‌লেন, এক সপ্তাহ ধ‌রে সব‌জির বাজার বৃ‌দ্ধি। প্রায় সব ধর‌নের সব‌জির দাম বে‌ড়ে‌ছে। বৃ‌ষ্টির কার‌ণে বাজা‌রে সব‌জির আমদা‌নি কম হওয়‌ায় দাম বে‌ড়ে‌ছে। সরবরাহ বাড়‌লে দাম ক‌মে আস‌বে। ত‌বে দাম বাড়‌লে ক্রেতা‌রা কম কে‌নে।

আরেক ব‌্যবসায়ী মাসুদ ব‌লেন, বৃ‌ষ্টি‌তে কৃষ‌কের সব‌জি খেত নষ্ট হওয়ায় এখন বাজা‌রে সব‌জির জোগান কম। যার কার‌ণে দাম বে‌ড়ে‌ছে। আমরা আড়ৎ থে‌কে যেভা‌বে কি‌নি, সে হিসা‌বে সামান‌্য লা‌ভে ক্রেতা‌দের কা‌ছে বি‌ক্রি ক‌রি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০