রাজবাড়ীতে তারুণ্যের উৎসবে মিনি ম্যারাথন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে তারুণ্যের উৎসবে মিনি ম্যারাথন

কামাল হোসেন : উৎসবমুখর পরিবেশে সহস্রাধিক প্রতিযোগীর অংশগ্রহণে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা ‘মিনি ম্যারাথন-২০২৫’।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় নারী ও পুরুষ দুটি বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগীরা এ ম্যারাথনে অংশ নেন। ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চায় উদ্বুদ্ধ করা এবং তারুণ্যের শক্তি উদযাপনের লক্ষ্যেই রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়। সদর উপজেলার শ্রীপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এ সময় পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ম্যারাথন শ্রীপুরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহীদ খুশি রেলওয়ে মাঠে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। দৌড় দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন হাজারো দর্শক।

প্রতিযোগিতার ফলাফলে, পুরুষ বিভাগে ডা. আবুল হোসেন ফুটবল একাডেমির প্রতিযোগী মো. মারুফ শিকদার চ্যাম্পিয়ন এবং একই প্রতিষ্ঠানের রবিউল কাজী রানারআপ হন। নারী বিভাগে ডা. আবুল হোসেন ফুটবল একাডেমির প্রতিযোগী আল্পনা খাতুন চ্যাম্পিয়ন এবং ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার রানারআপের গৌরব অর্জন করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

এসময় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “তারুণ্যের উৎসব উপলক্ষে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আমাদের বিভিন্ন কার্যক্রম থাকবে। মূলত তরুণদের সুস্থ সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনগুলোতেই আকর্ষণ করাই আমাদের লক্ষ্য। ইতোমধ্যে বইপড়া প্রতিযোগিতা শেষ হয়েছে, আজ ম্যারাথন হলো, সামনে আরও নানা আয়োজন রয়েছে। আমরা চাই আমাদের জেলার তরুণেরা পড়ালেখার পাশাপাশি সুস্থ ও স্বাভাবিক কার্যক্রমে যুক্ত থাকুক।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১১

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১২

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৩

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৪

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৫

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৯

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

২০