কামাল হোসেন : উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বিনোদপুর মোশাররফ হোসেনের ইটভাটা সংলগ্ন মাঠে আয়োজিত এ খেলায় উপচে পড়া দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রংধনু একাদশের উদ্যোগে আয়োজিত শিরোপা নির্ধারণী এই খেলায় মুখোমুখি হয় বিনোদপুর রংধনু একাদশ ও বিনোদপুর তরুণ সংঘ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রংধনু একাদশ ১–০ গোলে তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মাসব্যাপি এ খেলায় মোট ১০টি দল অংশ গ্রহণ করে। খেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল্লাহ আল মামুন সম্রাট। বিশেষ অতিথি ছিলেন ইতালি প্রবাসী মো. সুজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
খেলা উপভোগ করতে বিকেল থেকেই মাঠে দর্শকদের ঢল নামে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু
১
রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ
২
পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত
৩
পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ
৪
১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু
৫
গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা
৬
বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল
৭
দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার