পাংশায় নারী ফুটবল খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় নারী ফুটবল খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

Oplus_0

রাজবাড়ীর পাংশায় নারী ফুটবল খেলা দেখতে টিকিট কেটে মাঠে উপচে পড়া দর্শকের ভিড় জমেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে উপজেলার সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরিষা বয়েজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় নারী ফুটবল ম্যাচটি।

প্রবেশ টিকিটের মূল্য ছিল ৩০ টাকা। সেই টিকিট কেটে নারী-পুরুষসহ কয়েক হাজার দর্শক মাঠে ভিড় করেন খেলা উপভোগ করতে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। ম্যাচে মুখোমুখি হয় বগুড়ার রক্সি ফুটবল একাডেমি ও রাঙ্গামাটির মাটিরাঙ্গা নারী ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে দুই দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত মাটিরাঙ্গা নারী ফুটবল একাডেমি ৫-৪ গোলে রক্সি একাডেমিকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

খেলা দেখতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরিষা বয়েজ ক্লাবের সভাপতি হারুন অর রশিদ কালাম বলেন, “আমরা নারী ফুটবলকে এগিয়ে নিতে নিয়মিতভাবে এমন টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি। আজকের দর্শক সমাগম আমাদের আরও উৎসাহিত করেছে।”

ক্লাবের সাধারণ সম্পাদক বাচ্চু বিশ্বাস বলেন, “খেলা দেখতে কয়েক হাজার মানুষ মাঠে এসেছে। নারী ফুটবলে এমন আগ্রহ সত্যিই আনন্দের বিষয়।”

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নারী ফুটবলের প্রতি স্থানীয়দের আগ্রহ ও অংশগ্রহণে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১১

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১২

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৩

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৪

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৫

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৯

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

২০