দৌলতদিয়ায় হকারের লাথিতে আরকে হকারের মৃত্যু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় হকারের লাথিতে আরকে হকারের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হকারের লাথিতে কেসমত শেখ (৪৬) নামের আরেক হকার নিহত। নিহত কেসমত শেখ দৌলতদিয়া ইউনিয়নের  ৬ নম্বর ওয়ার্ড তাহের কাজীর পাড়া মৃত ভাসান শেখের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুটি মেয়ে সন্তান রয়েছে।

গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শ্যামলী সিটি কেয়ার হসপিটালে তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে ৪ নম্বর ফেরিঘাটে হকার কেসমত শেখ ও হকার জীবন ফকির মারামারি করে একপর্যায়ে জীবন হকার কেসমত হকারের পেটে লাথি মারলে কেসমতে মাটিতে লুটিয়ে পড়ে। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত প্রাথমিক  চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি থাকলে তার অবস্থার অবনতি হলে তখন তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসক। শ্যামলী সিটি কেয়ার হসপিটালের চিকিৎসাধীন থাকা অবস্থায় কেসমতের মৃত্যু হয়।কেসমতের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গত ১৭ সেপ্টেম্বর দৌলতদিয়া ৪ নং ফেরিঘাটে দুই হকারের মাঝে মারামারি করে কেসমত নামে এক হকার চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে  পাঠানো হয়েছে। এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় জীবন ফকিরকে আসামী করে একটি হত্যা মামলা করেছে পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১১

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১২

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৩

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৪

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৫

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৯

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

২০