কোলেস্টেরল বেড়ে গেছে? ভরসা রাখুন মসলায় - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোলেস্টেরল বেড়ে গেছে? ভরসা রাখুন মসলায়

বয়স চল্লিশ পেরোতে না পেরোতেই অনেকের কোলেস্টেরল বেড়ে যায়। স্যাচুরেইটেড ফ্যাট বেশি আছে এমন খাবার খেলে কোলেস্টেরল বাড়ে। অতিরিক্ত ওজন বা স্থূলতা, অলস জীবনযাপন, ধূমপান, মানসিক চাপ, অতিরিক্ত মদ্যপানের কারণে বেড়ে যায় কোলেস্টেরল। উচ্চ কোলেস্টেরলের পারিবারিক ইতিহাস থাকলেও অধিকাংশরা এ সমস্যায় ভোগেন।
কোলেস্টেরল বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খেতে হবে। নিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। এর পাশাপাশি কিছু ঘরোয়া মসলার ওপর ভরসা রাখতে পারেন। এ মসলাগুলো রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

দারুচিনি
দারুচিনি রান্নার স্বাদ বাড়ায় এবং সর্দি কাশি কমাতে ভূমিকা রাখে। সেই সঙ্গে কোলেস্টেরলের মতো ক্রনিক সমস্যার সঙ্গে লড়াই করতেও কার্যকরী ভূমিকা পালন করে। এ মসলায় থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও ভূমিকা রাখে। কোলেস্টেরল কমাতে দারুচিনি দিয়ে তৈরি চা খেতে পারেন।

গোলমরিচ
ওজন কমাতে, সর্দি-কাশি-ঘন ঘন ঠান্ডা লাগা প্রতিরোধে গোলমরিচ ভূমিকা রাখে। শুধু তাই নয়, এ মসলা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও কাজ করে। অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানসমৃদ্ধ এই মশলা কোলেস্টেরল অন্যতম দাওয়াই। তাই সঠিক নিয়ম মেনে গোলমরিচ খান।

জোয়ান

ভরপেট খাবার খাওয়ার পর দ্রুত হজমের জন্য অনেকেই জোয়ান খান। অনেকেই জানেন হজমশক্তি বাড়াতে জোয়ান উপকারী। কিন্তু অনেকেই জানেন না, জোয়ান শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং খারাপ কোলেস্টেরলের  মাত্রা কমায়। তাই সুস্থ থাকতে ফ্যাটি অ্যাসিড এবং ডায়েটারি ফাইবারে ভরপুর জোয়ান খেতে পারেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০