রাজবাড়ী‌তে অনূর্ধ্ব-১৭ বালক-বা‌লিকা গোল্ডকাপ ফুটবল টুর্না‌মে‌ন্টের পুরস্কার বিতরণ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৫, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে অনূর্ধ্ব-১৭ বালক-বা‌লিকা গোল্ডকাপ ফুটবল টুর্না‌মে‌ন্টের পুরস্কার বিতরণ

তারু‌ণ্যের উৎসব উদযাপন উপল‌ক্ষে রাজবাড়ীতে জাতীয় বালক-বা‌লিকা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হ‌য়েছে। শুক্রবার বিকালে রাজবাড়ী জেলা স্টে‌ডিয়া‌মে এই ফুটবল টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হয়।

খেলায় বা‌লিকা দ‌ল রাজবাড়ী পৌরসভা ও গোয়ালন্দ উপ‌জেলা একাদ‌শের মধ‌্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে গোয়ালন্দ উপজেলা একাদশ‌কে ৩-০ গো‌লে পরা‌জিত ক‌রে চা‌ম্পিয়ান হয় রাজবাড়ী পৌরসভা একাদশ। অপর খেলায় রাজবাড়ী সদর ও পাংশা উপজেলা একাদশের মধ‌্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে পাংশা উপ‌জেলা একাদশ ২-০ গো‌লে পরা‌জিত করে চা‌ম্পিয়ান হয় রাজবাড়ী সদর উপ‌জেলা একাদশ। ফাইনাল খেলা শে‌ষে বিজয়ী দ‌লের খে‌লোয়ার‌দের হা‌তে পুরস্কার তু‌লে দেন অতিথিরা। টুর্না‌মেন্টে বালক দ‌লের ৫টি গোল দি‌য়ে সর্বচ্চো গোলদাতা হয়  রাজবাড়ী সদর উপজেলা একাদ‌শের খে‌লোয়ার চঞ্চল মোল্লা, সেরা খে‌লোয়ার হয় আরিফ খাঁ এবং ম‌্যান অব দ‌্যা ফাইনাল হয় কাজী আসলাম। অপর‌দি‌কে বা‌লিকা দ‌লের ৬ টি গোল দি‌য়ে সর্বচ্চো গোলদাতা হয়  রাজবাড়ী পে‌ৗরসভা একাদ‌শের খে‌লোয়ার সানজিদা আক্তার সা‌দিয়া, সেরা খে‌লোয়ার হয় প্রিয়া খাতুন এবং ম‌্যান অব দ‌্যা ফাইনাল হয় সানজিদা আক্তার সা‌দিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে অ‌তিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোঃ তা‌রিফ-উল-হাসান সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছি‌লেন, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। বিশেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বা‌হী অ‌ফিসার মা‌রিয়া হক, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, সদর উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) পায়রা চৌধুরী, পাংশা উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ আমিনুল ইসলাম, রাজবাড়ী জেলা ফুটবল এসো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি মঞ্জুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া অ‌ফিসার আমানুল্লাহ আহ‌ম্মেদ, ছাত্র সমন্ময়ক মিরাজুল মা‌জিদ তূর্জ সহ অ‌নে‌কে।

উল্লেখ‌্য, গত ২০ জানুয়ারী এই টুর্না‌মে‌ন্টে রাজবাড়ীর ৫ উপজেলা ও এক‌টি পৌরসভা বালক-বা‌লিকা‌দের মোট ১২‌টি দল অংশ গ্রহন ক‌রে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১০

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১১

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১২

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৩

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৪

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৫

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৬

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৮

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

২০