রাজবাড়ীতে সেনাবাহিনীর অনুশীলন প্রত্যক্ষ করতে সরকার প্রধান - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ জানুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সেনাবাহিনীর অনুশীলন প্রত্যক্ষ করতে সরকার প্রধান

রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ২০২৪/২৫ সালের ম্যানুভার অনুশীলন শনিবার (০৫ জানুয়ারি) সফলভাবে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুশীলন প্রত্যক্ষ করেন।

এই অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপ অত্যাধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে বাস্তব যুদ্ধের পরিবেশ তৈরি করে আক্রমণ পরিচালনা করে। এতে বিভিন্ন প্রকার ট্যাংক, এপিসি, গোলন্দাজ কামান, পদাতিক বাহিনী, ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডো বাহিনীর অংশগ্রহণ ছিল। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো দল এ মহড়ায় অংশগ্রহণ করে।
অনুশীলন শেষে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং আস্থা।” তিনি সেনাসদস্যদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক ও বাস্তবসম্মত প্রশিক্ষণই দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতির মূল চাবিকাঠি। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সেনাবাহিনীর প্রশিক্ষণের মান ধরে রাখার আহ্বান জানান।
অনুশীলন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ মহড়া দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সেনাসদস্যদের কার্যকর প্রশিক্ষণের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১০

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১১

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১২

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৩

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৪

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৫

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৬

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

১৭

দৌলতদিয়ায় ফের বাসডুবি : বাস যাত্রীশুন্য করতে কর্তৃপক্ষের কঠোরতায় ঘটেনি প্রাণহানি

১৮

সকলের সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৯

পাংশায় আম খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ  

২০